ad space

মা, আমি জানি তুমি আমার লিখা এই অভিমান পত্রটা কখনই পড়তে পারবে না। কিন্তু অনেকটা নিরুপায় হয়ে আজ তোমার কাছে লিখছি। জানো মা এখন আর কেউ আমাকে বকা দেয় না, রাতে দেরি করে বাসায় ফিরলেও কেউ আমাকে কিছু বলে না। এখন আর কেউ আমার জন্য রাতে খাবার নিয়ে বসে থাকে না…কেউ অভিমান করে বলে না “এখন বুঝি তোর বাসায় ফিরার সময় হল খোকা, আমি কতক্ষন ধরে তোর জন্য অপেক্ষা করছি, তুই কবে বড় হবি বলতো?” জান মা তুমি চলে যাওয়ার পর এখন আর কেউ আমাকে আগের মত ভালও বাসে না… বাবাটাও না কেমন জানি বদলে গেছে… আমার দিকে একবার ফিরেও তাকায় না। আমি জানি তুমি এখন নিশ্চয়ই মনে মনে বলছো “খোকা এখন তুমি বড় হয়েছো, এই জন্য তোমাকে এখন আর কেউ বকা দেয় না ”। তাই যদি সত্যি হয় মা ,তাহলে আমি বড় হতে চাই না …আমার আবার তোমার বকা শুনতে ইচ্ছা করে মা। আর লিখতে পারছি না মা আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে…এখন তো আর তুমি নেই পরে আবার আমার চোখ মুছে দেবে কে বলো? তুমি পারলে একবার আমার সপ্নে এসো মা ,তোমাকে না ভীষন দেখতে ইচ্ছা হয়… ইতি তোমার আদরের খোকা



Copy Sms



Back to Top